রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

ভোটের দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো দুশ্চিন্তা নেই : আদিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০/০১/২০২৬ ০১:৩৭:০৫ অপরাহ্ন

ভোটের দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো দুশ্চিন্তা নেই : আদিলুর রহমান


উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে উপদেষ্টা বলেছেন, আগামী নির্বাচনের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো গণভোট। ছাত্র জনতার রক্তে লেখা জুলাই সনদে হ্যাঁ ভোট আসাটা জরুরী। ভোটের দিনের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো দুশ্চিন্তা নেই বলে। এছাড়া নির্বাচন কমিশন আগামী নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের ব্যবস্থা নিয়েছে।

শনিবার দুপুরে সিলেট বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এর আগে সিলেটের বাস টার্মিনালের বিভিন্ন অংশ ঘুরে দেখেন আদিলুর রহমান।

তিনি বলেন, যারা মেইনটেইন করতে পারবে তাদেরকেই আগামীতে বাস টার্মিনাল ইজারা দেওয়া হবে।

পরিদর্শনকালে সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম ও সিলেটে সিটি কপোরেশনের সিইও রেজাই রাফিন সরকার উপস্থিত ছিলেন।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর