দেশজুড়ে গণভোট সচেতনতা বৃদ্ধিতে প্রশিক্ষণ ও সম্মেলন
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৫ PM

দেশজুড়ে গণভোট সচেতনতা বৃদ্ধিতে প্রশিক্ষণ ও সম্মেলন

আজকের সিলেট ডেস্ক

প্রকাশিত: ১২/০১/২০২৬ ১২:৩০:১০ PM

দেশজুড়ে গণভোট সচেতনতা বৃদ্ধিতে প্রশিক্ষণ ও সম্মেলন


গণভোট সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে সরকারের পক্ষ থেকে দেশজুড়ে ব্যাপক কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। মাঠ পর্যায়ের সরকারি কর্মকর্তা, ধর্মীয় নেতৃবৃন্দ এবং বেসরকারি বিভিন্ন সংগঠনের নেতৃস্থানীয় প্রতিনিধিদের গণভোট বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

এর অংশ হিসেবে রোববার বরিশালে বিভাগীয় কর্মকর্তা সম্মেলন ও ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ এবং অপর বিশেষ সহকারী মনির হায়দার গণভোট বিষয়ে প্রশিক্ষণমূলক বক্তব্য উপস্থাপন করেন।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের তত্ত্বাবধানে বিভাগীয় কমিশনারের কার্যালয় বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের প্রশিক্ষণ এবং ইসলামিক ফাউণ্ডেশন ইমাম ও ধর্মীয় নেতাদের প্রশিক্ষণের আয়োজন করছে।

বিভাগীয় সম্মেলনের তারিখসমূহ: রাজশাহী: ১২ জানুয়ারি, রংপুর: ১৪ জানুয়ারি, চট্টগ্রাম: ১৫ জানুয়ারি, ঢাকা: ১৭ জানুয়ারি, ময়মনসিংহ: ১৯ জানুয়ারি, সিলেট: ২২ জানুয়ারি, খুলনা: ২৪ জানুয়ারি।

মতবিনিময় সভায় উপস্থিত থাকবেন বিভাগীয়, জেলা ও উপজেলা কর্মকর্তারা, বিশ্ববিদ্যালয়ের ভিসি ও সিনিয়র শিক্ষক, সাংবাদিক, প্রেসক্লাব নেতৃবৃন্দ, দোকান মালিক সমিতি ও অন্যান্য গুরুত্বপূর্ণ সমিতির সভাপতি/সম্পাদক, এনজিও প্রধানগণ, ধর্মীয় নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধি। সভায় ভোটারদের মধ্যে গণভোট বিষয়ে সচেতনতা সৃষ্টি এবং স্টেকহোল্ডারদের কার্যক্রমে অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়গুলোর ওপর গুরুত্বারোপ করা হবে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর