নগরীর জেল রোড থেকে গ্রেপ্তার ১
শনিবার, ০২ মে ২০২৬, ০৯:৩৮ AM

নগরীর জেল রোড থেকে গ্রেপ্তার ১

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪/০১/২০২৬ ০৮:৫৩:২০ PM

নগরীর জেল রোড থেকে গ্রেপ্তার ১


নগরের জেল রোড এলাকা থেকে কামরান আহমদ সজল (৩০) নামে একজনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। গ্রেপ্তার সজল ‘শীর্ষ ছিনতাইকারী ও ডাকাত’ বলে জানিয়েছে পুলিশ।

বুধবার বিকেলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বুধবার সন্ধ্যায় মহানগর পুলিশের মিডিয়া শাখা থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, সজলের বাড়ি নগরের শিবগঞ্জে। 

তিনি ডাকাতি, দস্যুতা, ডাকাতির প্রস্তুতি, দ্রুত বিচার আইন, বিস্ফোরক উপাদানাবলী আইন,নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা সহ বিশটি মামলার এজাহারভুক্ত ও তদন্তে প্রাপ্ত আসামি।

তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর