শিবগঞ্জ থেকে ১৩০ গ্যাস সিলিন্ডার জব্দ
শনিবার, ০২ মে ২০২৬, ০৯:৩৭ AM

শিবগঞ্জ থেকে ১৩০ গ্যাস সিলিন্ডার জব্দ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪/০১/২০২৬ ০৯:১৪:৩৮ PM

শিবগঞ্জ থেকে ১৩০ গ্যাস সিলিন্ডার জব্দ


নগরীর শিবগঞ্জ এলাকায় বসতবাড়ি থেকে ১৩০টি এলপিজি গ্যাস সিলিন্ডার জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

বুধবার বিকেল ৩টার দিকে নগরীর শিবগঞ্জ এলাকার ‘মাখন চুলা ঘর’—এ অভিযান পরিচালনা করে এসব গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়।

এ ঘটনায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আরিফ মিয়া। 

তিনি জানান, হক ভিলা, শিবগঞ্জ এলাকার পুষ্পায়ন–২০ নম্বর ভবনে অভিযান চালিয়ে একটি ট্রাকভর্তি ১২ কেজির ১৩০টি এলপিজি সিলিন্ডার জব্দ করা হয়। ট্রাকটি গত দুই দিন ধরে ওই বসতবাড়িতে অবস্থান করছিল বলে জানান তিনি

তিনি বলেন, ‘সিলিন্ডার গ্যাস এভাবে রাখা যায় না। এগুলো রাখতে বিস্ফোরক লাইসেন্স এ গোডাউন থাকতে হয়। এভাবে বাসাবাড়িতে গ্যাস সিলিন্ডার রাখা আইনবহির্ভূত কাজ।’

আরিফ মিয়া বলেন, ‘মাখন চুলা ঘর নামের এ প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে ১৩০টি সিলিন্ডার গ্যাস উদ্ধার করা হয়েছে। এবং প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

এ ছাড়া প্রতিষ্ঠানটিকে আগামী দিনের মধ্যে সিলিন্ডারগুলোর বিক্রির পূর্ণাঙ্গ তথ্য অধিদপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর