সিলেট সিটি কর্পোরেশনের সোবাহানীঘাট এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে নকল মোড়ক ব্যবহার, ফিজিশিয়ান স্যাম্পল সংরক্ষণ, এন্টিবায়োটিক রেজিস্টার না থাকা এবং অধিক দামে ঔষধ বিক্রির দায়ে ফেমাস ফার্মেসীকে ৫০পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।
বৃহস্পতিবার দুপুরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন সজীব-এর নেতৃত্বে সিলেট সিটি কর্পোরেশনের সোবাহানীঘাট এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন সজীব আলাপকালে বলেন,আজকের অভিযানে নকল মোড়ক ব্যবহার, ফিজিশিয়ান স্যাম্পল সংরক্ষণ, এন্টিবায়োটিক রেজিস্টার না থাকা এবং অধিক দামে ঔষধ বিক্রির দায়ে একটি ফার্মেসীকে ৫০পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে।
গতকালকে একটি অভিযোগের প্রেক্ষিতে ওষুধ প্রশাসন অধিদপ্তর ও ড্রাগ সুপারের নিয়মিত তদারকি কার্যক্রমের অংশ হিসেবে দি বিল ফার্মেসী নিয়মিত মামলার আওতায় নিয়ে আসা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
এসময় সিলেট ঔষধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট থানা পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আজকের সিলেট/ডি/এসটি
নিজস্ব প্রতিবেদক 








