নগরীতে গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে আটক ২
শনিবার, ০২ মে ২০২৬, ০৮:২৩ AM

নগরীতে গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে আটক ২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯/০১/২০২৬ ০৮:১৪:৪০ PM

নগরীতে গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে আটক ২


নগরীর শাহপরাণ (রহঃ) থানাধীন সুরমা গেইট থেকে মুরাদপুরগামী সড়কের সিলেট ক্যান্টনমেন্টের প্রত্যাশা গেইট সংলগ্ন বেলাল মিয়ার বাড়ির সামনে পাকা রাস্তার ওপর চেকপোস্টে পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কম্বলসহ দুইজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন- বলরাম সাহা (৫৪), আলী রাজ (৫৪)।

সোমবার ভোর আনুমানিক ৬টা ১০ মিনিটে ডিবি পুলিশের একটি টিম শাহপরাণ (রহঃ) থানাধীন সুরমা গেইট থেকে মুরাদপুরগামী সড়কে এ অভিযান পরিচালনা করেন। এ সময় ১৮২ পিস বিভিন্ন কোম্পানির বড় ও ছোট সাইজের ভারতীয় কম্বল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৭৪ হাজার টাকা।

এ ঘটনায় শাহপরাণ (রহঃ) থানায় মামলা রুজু করা হয়েছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটককৃত আসামিদের প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর