দীর্ঘ ২০ বছর পর শ্বশুরালয়ে তারেক রহমান
শনিবার, ০২ মে ২০২৬, ০৪:২৩ AM

দীর্ঘ ২০ বছর পর শ্বশুরালয়ে তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২/০১/২০২৬ ০১:০১:২৯ AM

দীর্ঘ ২০ বছর পর শ্বশুরালয়ে তারেক রহমান


সিলেটে এসেছেন তারেক রহমান। ২০ বছর পর তারেক রহমান সিলেটে এসে তার শশুর বাড়িতে পৌঁছেছেন।

বুধবার রাত ১টার দিকে দক্ষিণ সুরমার বিরহিমপুর এলাকায় শ্বশুরালয়ে পা রাখেন।

সরেজমিনে দেখা যায়, স্থানীয় নেতাকর্মীদের বিশাল সমাগম। সিলেটের নেতাদের উচ্ছ্বাস উদ্দীপনা সৃষ্টি হয়েছে তারেক রহমানের আগমনে। নেতাকে এক পলক দেখাতে সড়কের দুপাশে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ভিড় করেছেন। 

যুক্তরাজ্যে অবস্থানকালে একাধিক অনুষ্ঠানে সিলেটকে নিজের 'দ্বিতীয় বাড়ি' হিসেবে অভিহিত করেছেন তারেক রহমান। এই পুণ্যভূমিতে তার শ্বশুরবাড়ি। দীর্ঘ প্রায় ২০ বছর পর সেই সিলেটে এসেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এর মধ্যে দীর্ঘ ১৭ বছর তিনি যুক্তরাজ্যে ছিলেন। সর্বশেষ যখন সিলেট এসেছেন, তখন তিনি ছিলেন দলের যুগ্ম মহাসচিব; তবে এবার এসেছেন দলের সর্বোচ্চ অভিভাবক ও চেয়ারম্যান হিসেবে।

নির্বাচনি প্রচার শুরু করতে বুধবার (২১ জানুয়ারি) সিলেট এসেছেন তারেক রহমান। রাতে হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরান (র.)-এর মাজার জিয়ারত করেন। বৃহস্পতিবার সকাল ১১টায় নগরের আলিয়া মাদ্রাসা ময়দানে আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন তিনি। আসন্ন নির্বাচন উপলক্ষে এটিই হবে বিএনপির প্রথম জনসভা।

এদিকে জনসভা সফল করতে মিছিল, সমাবেশ ও লিফলেট বিতরণসহ নানা কর্মসূচি পালন করেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। প্রিয় নেতাকে স্বাগত জানাতে ব্যানার, ফেস্টুন আর বিলবোর্ডে ছেয়ে গেছে পুরো নগরী। সব মিলিয়ে দলীয় নেতা-কর্মীদের মাঝে উৎসবমুখর আমেজ বিরাজ করছে।

আজকের সিলেট/এপি/এএসআর

সিলেটজুড়ে


মহানগর