তরুণদের সাথে তারেক রহমানের মতবিনিময়
শনিবার, ০২ মে ২০২৬, ০৬:৫৭ AM

তরুণদের সাথে তারেক রহমানের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২/০১/২০২৬ ১০:৪১:১৯ AM

তরুণদের সাথে তারেক রহমানের মতবিনিময়


সিলেটের তরুণদের সাথে মতবিনিময় করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ।বৃহস্পতিবার সকালে সিলেটের একটি পাঁচ তারকা হোটেলের কনফারেন্স রুমে এটি অনুষ্ঠিত হচ্ছে।

‘দ্যা প্ল্যান, ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’ শীর্ষক এ অনুষ্ঠানে তরুণদের কথা শুনবেন তারেক রহমান। তরুণদের উদ্দেশ্যে নিজেও দিকনির্দেশনা দেবেন।

বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী জানান, তরুনদের সাথে দেশ গড়ার বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন শুনবেন তাদের কথা। দেবেন দিকনির্দেশনা।

এই মতবিনিময় পর্ব শেষে আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় যোগ দেবেন তারেক রহমান।

আজকের সিলেট/এএসআর

সিলেটজুড়ে


মহানগর