নিজ জন্মভূমি কুলাউড়ায় যাচ্ছেন জামায়াত আমির
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৫৭ PM

নিজ জন্মভূমি কুলাউড়ায় যাচ্ছেন জামায়াত আমির

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৭/০১/২০২৬ ০৪:১৭:৩৭ PM

নিজ জন্মভূমি কুলাউড়ায় যাচ্ছেন জামায়াত আমির


আগামী ৭ ফেব্রুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নিজ জন্মভূমি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় আগমন করবেন।

এ উপলক্ষ্যে ওইদিন দুপুর ১২টায় কুলাউড়া শহরের নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চবিদ্যালয় মাঠে নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হবে। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি।

মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার জেলা জামায়াতের সেক্রেটারি মো. ইয়ামির আলী।

তিনি জানান, ৭ ফেব্রুয়ারি জামায়াত আমিরের সিলেট বিভাগে মোট চারটি কর্মসূচি রয়েছে। এরমধ্যে সকাল ১০টায় হবিগঞ্জে, দুপুর ১২টায় কুলাউড়ায়, পরবর্তীতে সুনামগঞ্জে এবং বিকেলে সিলেট শহরে পৃথক কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

ইয়ামির আলী আরও জানান, জন্মভূমিতে আমিরে জামায়াতের আগমনকে ঘিরে ইতোমধ্যে জনসভাকে সফল করতে সর্বাত্মক প্রস্তুতি শুরু হয়েছে। কুলাউড়ার এ নির্বাচনি জনসভায় বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি ঘটবে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর