আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩২-সিলেট-৪ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আরিফুল হক চৌধুরী জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
মঙ্গলবার সন্ধ্যায় জৈন্তাপুর সদরের মা মার্কেটে অবস্থিত প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় আরিফুল হক চৌধুরী বলেন, দীর্ঘ দেড় যুগ পর একটি গুরুত্বপূর্ণ নির্বাচনের দিকে দেশ এগোচ্ছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকল্প নেই। তিনি জৈন্তাপুর ও সিলেট-৪ আসনের অবহেলিত এলাকার যোগাযোগ উন্নয়ন, যুব ও নারী কর্মসংস্থান এবং কর্মমুখী শিক্ষা বিস্তারে কাজ করার অঙ্গীকার করেন।
এসময় জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি মঈনুল মুরসালিন রুহেল ও সাধারণ সম্পাদক রেজওয়ান করিম সাব্বির বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সহযোগিতার আশ্বাস দেন।
মতবিনিময় সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের নেতৃস্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আজকের সিলেট/এপি/প্রতিনিধি
জৈন্তাপুর প্রতিনিধি 








