নবীগঞ্জ চলছে শান্তিপূর্ণ ভোটগ্রহণ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৩০ AM

নবীগঞ্জ চলছে শান্তিপূর্ণ ভোটগ্রহণ

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০১/২০২৪ ১০:২৪:০৪ AM

নবীগঞ্জ চলছে শান্তিপূর্ণ ভোটগ্রহণ

শীতের সকালে ভোটারদের উপস্থিতি কম


সারাদেশের ন্যায় হবিগঞ্জ-১ আসনের নবীগঞ্জ উপজেলায় শান্তিপূর্ণ ভাবে চলছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। 

তীব্র শীত আর কুয়াশাকে উপেক্ষা করেই দ্বাদশ জাতীয় এই সংসদ নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোট দিতে বিভিন্ন কেন্দ্রে উপস্থিতি হচ্ছে  ভোটাররা।

রোববার সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার পানিউমদা সরকারি প্রাথমিক বিদ্যালয় মোট ভোটার ৩৫৯৯ জন, পানিউমদা পূর্ব পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মোট ভোটার ৩৪৭৪ জন। সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতির সংখ্যা আরও বাড়তে থাকে ।

সকাল সোয়া ১০টা পর্যন্ত উপজেলার কোথাও কোনো অনিয়ম বা নির্বাচনী সংঘর্ষের খবর পাওয়া যায়নি।

 হবিগঞ্জ-১ সংসদীয় আসনে এবারের নির্বাচনে মোট- ৫ জন প্রার্থী চূড়ান্ত হয়েছেন। এর মধ্যে গাজী মোহাম্মদ শাহেদ ব্যক্তিগত কারণ দেখিয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন থেকে সরে গিয়েছেন।

তবে-অন্যান্য ৪ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেছেন। প্রার্থীরা হলেন- জাতীয় পার্টির সাবেক এমপি এমএ মুনিম চৌধুরী বাবু,  স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া, ইসলামী ঐক্যজোটের মোস্তাক আহমেদ ফারকানী, কৃষক শ্রমিক জনতা লীগের মো. নুরুল হক ।

আজকের সিলেট/প্রতিনিধি/এসটি

সিলেটজুড়ে


মহানগর