সিলেটে সড়ক অবরোধ করে বিক্ষোভ করা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের সরিয়ে দিয়েছে পুলিশ ও সেনাবাহিনী।
মঙ্গলবার দুপুরে সিলেট নগরের চৌহাট্টা এলাকায় সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।
১০ম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী ও সমমান পদে বিসিএস ইঞ্জিনিয়ারদের জন্য প্রস্তাবিত ৩৩ শতাংশ কোটা সংরক্ষণের সিধান্তে প্রতিবাদ এবং বৈষম্যমূলক আন্তঃক্যাডার কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ করেন তারা।
এসময় সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের সড়ক ছাড়ার অনুরোধ করে। একপর্যায়ে শিক্ষার্থীরা সেনাবাহিনীর সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। পরে পুলিশ ও সেনাবহিনী ধাওয়া দিয়ে শিক্ষার্থীদের সরিয়ে দেয়।
ধাওয়ায় কয়েকজন আহত হওয়ার দাবি করেছেন শিক্ষার্থীরা। তবে কেউ আহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।
জানা যায়, বেলা সাড়ে ১২টার পর থেকে ডিপ্লোমা শিক্ষার্থীরা বিভিন্ন দাবিতে চৌহাট্টা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ-আন্দোলন শুরু করেন। এতে করে ওই এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেলে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ে। বেলা ১টার দিকে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনকারীদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জাালে তারা সেনাবাহিনীর সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পরেন। পরে পুলিশ ও সেনাবাহিনী ধাওয়া করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
এরপর আন্দোলনকারীরা আবার শহীদ মিনারের ভেতরে জড়ো হয়ে পুলিশ ও সেনাবাহিনীর বিরুদ্ধে ভুয়া ভুয়া শ্লোগা প্রদান করেন। কিছুক্ষণ পর তারা সেখান থেকে চলে যান।
সিলেট কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল জাকির বলেন, আমরা শিক্ষার্থীদের বুঝিয়ে সরিয়ে দিয়েছি। এখন এলাকার পরিস্থিতি শান্ত। এখানে কেউ আহত হয়নি।
বিক্ষোভকারীরা বলেন, ১০ম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী ও সমমান পদে বিসিএস ইঞ্জিনিয়ারদের জন্য প্রস্তাবিত ৩৩ শতাংশ কোটা সংরক্ষণের সিধান্ত এটি অনুপযোগী । তাই এ সিধান্তে প্রতিবাদ এবং বৈষম্যমূলক আন্তঃক্যাডার কমিটি বাতিলের দাবি জানায় শিক্ষার্থীরা । এসব সিদ্ধান্তকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য বৈষম্যমূলক বলে দাবি করেন তারা।
আজকেরসিলেট/এএসআর
আজকের সিলেট ডেস্ক 








