জকিগঞ্জে হাওরে মিলল আগুনে পোড়া মরদেহ
রবিবার, ১৭ মে ২০২৬, ০১:০১ PM

জকিগঞ্জে হাওরে মিলল আগুনে পোড়া মরদেহ

আজকের সিলেট ডেস্ক

প্রকাশিত: ০৩/০২/২০২৬ ০৪:৪১:৫০ PM

জকিগঞ্জে হাওরে মিলল আগুনে পোড়া মরদেহ


সিলেটের জকিগঞ্জে একটি হাওর থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদেহের শরীরে আগুনে পোড়ানোর চিহ্ন রয়েছে। পাশাপাশি তার গলায় কাপড় প্যাঁচানো এবং পায়ে রশি বাঁধা অবস্থায় ছিল বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার দুপুরের দিকে সুলতানপুর ইউনিয়নের সাতঘরি-বিলপার এলাকার মধ্যবর্তী কোনারবন্দ হাওর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, মরদেহের পাশেই একটি লবণের প্যাকেট পাওয়া গেছে। লাশটি মধ্যে বয়সী পুরুষের মানুষের বলে ধারণা করা হচ্ছে।

হত্যার পর পরিচয় গোপন ও আলামত নষ্ট করতে মরদেহে আগুন দেওয়া হয়েছে বলে ধারণা স্থানীয়দের।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, এটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনো ঘটনা-তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। লাশের পরিচয় সনাক্ত করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ময়নাতদন্তের লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

আজকেরসিলেট/এএসআর

সিলেটজুড়ে


মহানগর