সিলেট-৪: ৮৬টি কেন্দ্রে ৬৯ হাজার ৫৮৫ ভোটে এগিয়ে আরিফুল
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৯ AM

সিলেট-৪: ৮৬টি কেন্দ্রে ৬৯ হাজার ৫৮৫ ভোটে এগিয়ে আরিফুল

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২/০২/২০২৬ ০৯:১৪:৫৬ PM

সিলেট-৪: ৮৬টি কেন্দ্রে ৬৯ হাজার ৫৮৫ ভোটে এগিয়ে আরিফুল


সিলেট-৪ (গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ-জৈন্তাপুর) আসনের গোয়াইনঘাট  উপজেলায় ৮৬টি কেন্দ্রে প্রাপ্ত ফলাফলে ধানের শীষ ও দাঁড়িপাল্লার মধ্যে বিপুল ব্যবধান পরিলক্ষিত হচ্ছে। 

নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোয়াইনঘাট উপজেলায় ৮৬টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে সবক’টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে।

ঘোষিত ফল অনুযায়ী, বিএনপি প্রার্থী আরিফুল হক চৌধুরী ধানের শীষ প্রতীকে ৯৭,৪৮৪টি ভোট পেয়েছেন।

অন্যদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. জয়নাল আবেদীন দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ২৭,৮৯৯ ভোট।

এ উপজেলায় ব্যবধান ৬৯,৫৮৫ ভোট।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর