বলিউড বাদশা শাহরুখ খান সম্প্রতি একান্ত সাক্ষাৎকারে বলেন, ‘আমার সন্তানরাই সবচেয়ে বড় সমালোচক। পরিবারই আমার নর্থ স্টার, যারা আমাকে মাটিতে পা রেখে চলতে শেখায়।’
২০১৮ সালে ‘জিরো’ সিনেমার ব্যর্থতার পর অনেকেই ধরে নিয়েছিলেন, শাহরুখ খানের তারকাখ্যাতির যুগ শেষের দিকে। সেই সময়ই তিনি কাজ থেকে বিরতি নেন। মাঝে কেটে যায় চার বছর। কিন্তু সেই বিরতি জীবনের মোড় ঘুরিয়ে দেয় তার।
এই সময়ে পরিবারকে সময় দেওয়া, সন্তানদের সঙ্গে কাছাকাছি থাকা- এসবই তাকে নতুনভাবে ভাবতে সাহায্য করে। এরপরই আসে দুর্দান্ত প্রত্যাবর্তন। ফিরে এসেই ‘পাঠান’, ‘জাওয়ান’ ও ‘ডানকি’র মতো হিট সিনেমা উপহার দিয়েছেন কিং খান।
শাহরুখের কথায়, সাফল্য কেবল ক্যারিয়ারের অর্জনে মাপা যায় না। বরং সন্তানদের সঙ্গে গড়ে ওঠা স্মৃতি, পরিবারের কাছ থেকে শেখা মূল্যবোধ- এসবই তার আসল উত্তরাধিকার।
এই অভিনেতা বলেন, ‘কাজের ব্যস্ততার মধ্যেও বাবা হয়ে থাকার ছোট ছোট মুহূর্তগুলোকে আমি হারাতে চাই না’।
আজকের সিলেট/ডি/এসটি
বিনোদন ডেস্ক 








