‘কুছ কুছ হোতা হ্যায়’ কেন ফিরিয়েছিলেন রাভিনা?
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০০ AM

‘কুছ কুছ হোতা হ্যায়’ কেন ফিরিয়েছিলেন রাভিনা?

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯/০২/২০২৬ ১১:৪৪:১৯ AM

‘কুছ কুছ হোতা হ্যায়’ কেন ফিরিয়েছিলেন রাভিনা?


নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী রাভিনা ট্যান্ডন। বলিউডের এই অভিনেত্রী সম্প্রতি জানিয়েছেন, নির্মাতা করণ জোহরের প্রথম সিনেমা ‘কুছ কুছ হোতা হ্যায়’-এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রের প্রস্তাব পেয়েও তা ফিরিয়ে দিয়েছিলেন। রাভিনার ফিরিয়ে দেওয়া সেই চরিত্রেই অভিনয় করে ব্যাপক প্রশংসা পান রানী মুখার্জি।

এক সাক্ষাৎকারে রাভিনা বলেন, ‘করণ আমার খুব কাছের বন্ধু। আমি সিনেমাটি করতে চাইতামও। কিন্তু তখন আমার ক্যারিয়ারের যে অবস্থান, সেখানে দ্বিতীয় নায়িকার ভূমিকায় ফিরে যাওয়া আমার পক্ষে সম্ভব ছিল না।’

নায়িকার কথায়, সে সময় তিনি নিজের ক্যারিয়ারকে নতুন করে দাঁড় করাতে চেয়েছিলেন, কিন্তু নায়িকা হিসেবেই।

‘কুছ কুছ হোতা হ্যায়’ বলিউডের অন্যতম সফল রোমান্টিক সিনেমা। তবু রাভিনা মনে করেন, নিজের পরিচয় ধরে রাখার জন্য এই ঝুঁকি নেওয়া জরুরি ছিল। তার কথায়, ‘হয়তো পর্দায় উপস্থিতি কম হবে, কিন্তু আমি চাইছিলাম একক নায়িকা হিসেবেই ফিরতে’।

নব্বইয়ের দশকে ‘তু চিজ বাড়ি হ্যায় মাস্ত মাস্ত’, ‘টিপ টিপ বারষা পানি’ কিংবা ‘শেহের কা লাড়কি’র মতো আইকনিক গানে দেখা গেছে রাভিনাকে। তিনি এখনো সিনেমায় সক্রিয়। সামনে আসছে তার বড় প্রজেক্ট ‘ওয়েলকাম টু জঙ্গল’। যেখানে তিনি একঝাঁক তারকার সঙ্গে আবারও ফিরছেন পর্দায়।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর