পাঠানটুলায় ভোটকেন্দ্র দখলের 'ব্যর্থ চেষ্টা'
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:১১ AM

৯টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ

পাঠানটুলায় ভোটকেন্দ্র দখলের 'ব্যর্থ চেষ্টা'

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৭/০১/২০২৪ ১২:০৩:৩৯ PM

পাঠানটুলায় ভোটকেন্দ্র দখলের 'ব্যর্থ চেষ্টা'


নগরীর পাঠানটুলা দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র দখলে চেষ্টা করেছে দুর্বৃত্তরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এসময় পরিস্থিতি নিয়স্ত্রণে ৯টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ।

রোববার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

এসএমপির উপ কমিশনার (উত্তর) আজবার আলী শেখ বিষয়টি নিশ্চিত করে জানান, প্রায় ১০০ থেকে ১২০ জন দুর্বৃত্তরা পাঠানটুলা দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দখলে নেওয়ার চেষ্টা করে। পুলিশ তাদেরকে ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে ৯টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর