কৃতির নতুন প্রেমিক কে?
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:০৬ AM

কৃতির নতুন প্রেমিক কে?

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৩/০২/২০২৬ ১১:০৩:৫০ AM

কৃতির নতুন প্রেমিক কে?


লন্ডনের রাস্তায় এক তরুণের হাত ধরে হাঁটার ভিডিও ঘিরে সরগরম নেটদুনিয়া। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ক্লিপে দেখা যায়, কৃতি শ্যানন এবং কবীর বাহিয়া হাঁটছেন একে অপরের হাত ধরে। তাদের মুখে হাসি, নিজেদের কথায় মগ্ন। আশপাশে কে দেখছে, তা নিয়ে যেন বিশেষ ভাবনা নেই। একসময় কবীর ক্যামেরা লক্ষ্য করেন, কিন্তু হাত ছাড়েন না। এই নির্ভীক ভঙ্গিই তাদের প্রেমের জল্পনায় ঘি ঢেলেছে।

ব্রিটেনের এক ব্যবসায়ী পরিবারে বড় হয়ে ওঠা কবীর বাহিয়ার। সূত্রের খবর, ‘ওয়ার্ল্ডওয়াইড এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম লিমিটেড’-এর প্রতিষ্ঠাতা তিনি। তার বাবা কুলজিন্দর বাহিয়া ব্রিটেনের জনপ্রিয় ভ্রমণ সংস্থার কর্ণধার। অর্থাৎ আর্থিক ও সামাজিক পরিচিতি দুদিক থেকেই তিনি প্রতিষ্ঠিত।

বলিউড অভিনেত্রী কৃতির সঙ্গে তার নাম প্রথমবার জড়ায় বেশ কয়েক মাস আগে, অভিনেত্রীর ৩৪তম জন্মদিন ঘিরে। সেই সময় থেকেই ফিসফাস শুরু হয়। তারপর বোন নূপুর শ্যাননের বিয়েতে কবীরের উপস্থিতি আরও সন্দেহ ঘনীভূত করে। সেই বিয়ের অনুষ্ঠানের ছবিতে কৃতি-কবীরের ঘনিষ্ঠতা চোখ এড়ায়নি কারও।

নিজের সম্পর্ক নিয়ে কোনও দিনই আলোচনা করেন না কৃতি। ক্যারিয়ারের শুরুর দিকে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে তর নাম জড়িয়েছিল। একসঙ্গে কাজ করার সময় তাদের রসায়ন নিয়ে বেশ আলোচিত হয়ে উঠেছিল ইন্ডাস্ট্রিতে। যদিও দুজনেই সে সময় সম্পর্কের কথা অস্বীকার করেছিলেন।

সুশান্তের অকাল প্রয়াণের পর কৃতি একাধিকবার আবেগঘন পোস্টে তার স্মৃতিচারণ করেন, যা পুরনো গুঞ্জনকে আবার সামনে আনে। এর পর শোনা যায় দক্ষিণী তারকা প্রভাসের সঙ্গে তার ঘনিষ্ঠতার কথা। যদিও পরে দুজনের পক্ষ থেকেই জানানো হয়, তারা কেবল ভালো বন্ধু।

এখানেই শেষ নয়, আরো এক ব্যবসায়ী গৌরব অরোরার সঙ্গেও কৃতির নাম জড়িয়েছিল। তবে সে সম্পর্ক নিয়েও কোনও দিন প্রকাশ্যে মুখ খোলেননি অভিনেত্রী। এবারও মুখে কুলুপ এঁটেছেন অভিনেত্রী। সত্যিই কী প্রেম করছেন তারা- সেই প্রশ্ন থেকেই যায়।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর