সাত বছরের প্রেমের পর অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন দক্ষিণী তারকা রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা। রাজস্থানের উদয়পুরে বৃহস্পতিবার বিকেল ৫টায় শুরু হয় দুই তারকার বিয়ের রজকীয় আয়োজন।
ভারতীয় গণমাধ্যমগুলো খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার সকালে তেলুগু রীতি অনুযায়ী বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর সন্ধ্যায় দ্বিতীয় দফা বিয়েতে বসেন রাশমিকা ও বিজয়।
আর বিয়ের পর স্বামী বিজয়ের উদ্দেশ্যে বাঁধভাঙা উচ্ছ্বাস রাশমিকার। দীর্ঘ পোস্টের শুরুতেই লেখা ‘আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই আমার স্বামীর।’
এরপরই ভারতীয় সিনেমার এই নায়িকা লেখেন, ‘মানুষটি আমাকে সত্যিকারের ভালোবাসা কেমন তা শিখিয়েছে, মানুষটি আমাকে দেখিয়েছে শান্তিতে কেমন করে থাকা যায়! মানুষটি আমাকে প্রতিদিন বলেছে যে বড় স্বপ্ন দেখাই ঠিক এবং ক্রমাগত বলে গিয়েছে, আমি যা ভাবতে পারি তার চেয়েও অনেক বেশি কিছু অর্জন করতে সক্ষম!’
বিজয়ের কথায় এত অল্পতেই অবশ্য থেমে যাননি রাশমিকা। এরপর তিনি লেখেন, ‘এই মানুষটি আমাকে কখনও এমনভাবে নাচতে বাধা দেয়নি যেন কেউ দেখছেই না… মানুষটি আমাকে বুঝিয়েছে বন্ধুদের সঙ্গে বেড়ানোই সবচেয়ে সেরা অভিজ্ঞতা। বিশ্বাস করো আমি এই মানুষটার উপর একটা বই লিখতে পারি!’ তার স্পষ্ট দাবি, বিজয়ের সংস্পর্শ তাকে বদলে দিয়েছে। ‘আমি সেই নারী হতে পেরেছি যা আমি সব সময় হতে চেয়েছি। আমি সত্যিই আশীর্বাদধন্য।’
রাশমিকা জানিয়েছেন, বিজয়ের স্ত্রী হতে পেরে তিনি প্রবল উত্তেজিত। গোটা পোস্ট জুড়ে এভাবেই উচ্ছ্বাসের পর উচ্ছ্বাসে ভেসে যেতে দেখা গেছে নায়িকাকে।
আজকের সিলেট/ডি/এসটি
বিনোদন ডেস্ক 








