দশ মামলার পলাতক ও সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
শনিবার, ১৬ মে ২০২৬, ১১:৩৫ PM

দশ মামলার পলাতক ও সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

ওসমানীনগর প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০৩/২০২৪ ০৯:৩৭:৫১ AM

দশ মামলার পলাতক ও সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার


ওসমানীনগর থানার সিআর সাজা ০৮টি ও সিআর ০২টি সহ মোট ১০টি মামলায় গ্রেফতারী পরোয়ানা নিয়ে দীর্ঘদিন থেকে পলাতক থাকা ইকবাল হোসেন (৪৮) নামে এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি ওসমানীনগর  উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের একারাই গ্রামের আব্দুল মালিকের পুত্র।

বুধবার দিবাগত রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় সিলেট নগরীর  সবুজভাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানায়, ১০টি গ্রেফতারী এর মধ্যে ০৮টি পরোয়ানায় ৫ বছর ৬ মাস বিনাশ্রম কারাদন্ড ভূক্ত এবং ৬৭ লক্ষ ৫৫ হাজার টাকা অর্থদন্ড প্রাপ্ত পলাতক এই আসামীকে গ্রেফতার করে ওসমানীনগর থানার পুলিশ।

আজকের সিলেট/প্রতিনিধি/এসটি

সিলেটজুড়ে


মহানগর