ইরানকে ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ করতে বললেন ট্রাম্প
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৪৫ PM

ইরানকে ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ করতে বললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৬/০৩/২০২৬ ০৮:৫২:৫৭ PM

ইরানকে ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ করতে বললেন ট্রাম্প


ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

শুক্রবার নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেছেন, ‘নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া ইরানের সাথে আর কোনও চুক্তি হবে না!’ 

তিনি আরও বলেন, ‘একজন মহান ও গ্রহণযোগ্য নেতা (ইরানের) নির্বাচিত হওয়ার পর যুক্তরাষ্ট্র এবং আমাদের অনেক অসাধারণ, অত্যন্ত সাহসী মিত্র এবং অংশীদাররা ইরানকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ফিরিয়ে আনতে অক্লান্ত পরিশ্রম করব। দেশটিকে অর্থনৈতিকভাবে আগের চেয়েও বড়, উন্নত এবং শক্তিশালী করে তুলব।’

ট্রাম্প বলেন, ‘ইরানের ভবিষ্যৎ দুর্দান্ত হবে। ইরানকে আবার মহান করে তুলুন (মিগা!)।’

সূত্র: আলজাজিরা, বিবিসি

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর