রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

ইফতারে স্বাস্থ্যকর বেলের শরবত

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ১৫/০৩/২০২৬ ০১:১৩:৫০ অপরাহ্ন

ইফতারে স্বাস্থ্যকর বেলের শরবত


সারাদিন রোজা রাখার পর ইফতারে ভাজা-পোড়া খাবারের পরিবর্তে বেশি করে স্বাস্থ্যকর ফলের শরবত খান। এই গরমে পেট ঠাণ্ডা থাকবে। বেলের শরবত শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখে এবং এটি কোষ্ঠকাঠিন্য দূর করতে অত্যন্ত কার্যকর।

উপকরণ
পাকা বেল ১টি, দই ১ কাপ, চিনি আধা কাপ, পানি ৪ গ্লাস, বরফ কুচি (ইচ্ছা) পরিমাণ মতো।

প্রস্তুত প্রণালী
প্রথমে বেল ফাটিয়ে বেলের ভেতরের অংশ বের করে বিচি ফেলে দিন।

ঠাণ্ডা  বা স্বাভাবিক তাপমাত্রার পানি ও বেল ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিন। এবার ছেঁকে গ্লাসে ঢেলে দই ও চিনি মিশিয়ে বরফ কুচি দিয়ে পরিবেশন করুন।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর