সিলেটে রমজানে মাংসের কেজি ৭৫০ টাকা
শনিবার, ০২ মে ২০২৬, ০৯:১৯ AM

সিলেটে রমজানে মাংসের কেজি ৭৫০ টাকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮/০৩/২০২৪ ০৬:০১:৫০ AM

সিলেটে রমজানে মাংসের কেজি ৭৫০ টাকা


আসন্ন রমজান মাসের পবিত্রতা রক্ষা, বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখা, আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ, সেহরী ও ইফতারের সময় সাইরেন বাজানো ব্যবস্থা সচল রাখা এবং পানি সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে সিলেট সিটি কর্পোরেশনরে উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ৪টায় সিসিকের সভাকক্ষে এ মতবিনিময় সভা সম্পন্ন হয়।

সভায় পবিত্র রমজান উপলক্ষ্যে গরুর মাংস কেজি ৭৫০ টাকা, মহিষের মাংস ৬৫০ টাকা, খাসির মাংস ১ হাজার ও ভেড়ার মাংস ৯৫০ টাকা নির্ধারণ করা হয়।

এছাড়াও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা বিশেষ করে তারাবীহ, সেহেরী ও ইফতারের সময় বিদ্যুৎ এর লোডশেডিং যাতে না হয় এবং কোথাও বৈদ্যুতিক ট্রান্সফরমার নষ্ট হলে তা পুন:স্থপনের পূব প্রস্তুত্তির ব্যাপারে বিদ্যুৎ বিভাগকে অনুরোধ জানানো হয়।

আজকের সিলেট/কেআর

সিলেটজুড়ে


মহানগর