গরুর মাংসের দাম নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, স্বেচ্ছাসেবক দল নেতা সজিব বহিষ্কার
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:৫৪ AM

গরুর মাংসের দাম নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, স্বেচ্ছাসেবক দল নেতা সজিব বহিষ্কার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০/০৩/২০২৬ ০৬:৩১:১৪ PM

গরুর মাংসের দাম নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, স্বেচ্ছাসেবক দল নেতা সজিব বহিষ্কার


সিলেটে গরুর মাংসের দাম নিয়ে কথাকাটাকাটির জেরে বিএনপির দুই অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় সিলেট মহানগর স্বেচছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজিজ খান সজিবকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। 

স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান এক সিদ্ধান্তে তাকে বহিষ্কার করেছেন। একই সঙ্গে মহানগর স্বেচছাসেবক দলের সদস্য গোলাম রব্বানীকেও বহিষ্কার করা হয়েছে। 

শুক্রবার স্বেচ্ছাসেবক দলের সহ দপ্তর সম্পাদক মো. ওসমান গনি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে গরুর মাংসের দাম নিয়ে কথাকাটাকাটির জেরে বিএনপির দুই অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, বৃহস্পতিবার বিকেলে মদিনা মার্কেট এলাকায় গরুর মাংসের দাম নিয়ে কথাকাটাকাটির জেরে দু’পক্ষের হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরে দু’পক্ষই চলে যান। রাতের দিকে বিষয়টি সমাধানের চেষ্টা করা হলে আবারও দু’পক্ষ সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান বিষয়টি নিশ্চিত করে বলেন, সংঘর্ষের ঘটনায় বিএনপি নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কেন্দ্র থেকে তথ্য যাচাই-বাছাই করে ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়ায় আজিজ খান সজিব ও গোলাম রব্বানীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। 

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর