ঈদের ছুটি শেষ হচ্ছে আজ, ফিরছেন কর্মজীবীরা
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:৫৪ AM

ঈদের ছুটি শেষ হচ্ছে আজ, ফিরছেন কর্মজীবীরা

আজকের সিলেট ডেস্ক

প্রকাশিত: ২৩/০৩/২০২৬ ০১:৪৯:২৬ PM

ঈদের ছুটি শেষ হচ্ছে আজ, ফিরছেন কর্মজীবীরা


ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা, কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছবিটি তুলেছেন ডি এইচ বাদল

ঢাকা: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাতদিনের সরকারি ছুটি শেষ হচ্ছে সোমবার। গত মঙ্গলবার (১৭ মার্চ) থেকে শুরু হয়।

সাতদিনের ছুটি শেষে ঢাকা ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। বাস, ট্রেন, লঞ্চে এবং ব্যক্তিগত বাহনে বাড়ি থেকে রওয়ানা দিয়েছেন চাকরিজীবীরা।

গত ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত ঈদের পাঁচদিন ছুটি নির্ধারণ করা ছিল। তার আগে ১৭ মার্চ শবে কদরের ছুটি ছিল। পূর্ব ঘোষিত ছুটির পাশাপাশি ১৮ মার্চও ছুটির সিদ্ধান্ত নেয় সরকার। এর ফলে ঈদের ছুটি মোট সাতদিন।

গত ৫ মার্চ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে শবে কদরের একদিনের ছুটির পর ১৮ মার্চ ছুটি ঘোষণা করা হয়।

রমজান মাস ৩০ দিন পূর্ণ হওয়ায় ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।

এর মধ্যে ২১ মার্চ ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি। এ ছাড়া ঈদের আগে ১৯ ও ২০ মার্চ এবং ঈদের পরে ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে ছুটি নির্ধারণ করা ছিল।

সাতদিনের ছুটি শেষে কর্মস্থলে যোগ দিনে ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। সকালে কমলাপুরে ট্রেনে করে মানুষের ঢাকা ফেরার পাশাপাশি বাড়ি যাওয়ার খবরও পাওয়া গেছে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর