গোলাপগঞ্জে নিহত যুবদল নেতা জিলুর পরিবারের খোঁজ নিলেন মুন্না
শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:৩৭ PM

গোলাপগঞ্জে নিহত যুবদল নেতা জিলুর পরিবারের খোঁজ নিলেন মুন্না

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯/০৩/২০২৪ ০৩:৫০:২৭ AM

গোলাপগঞ্জে নিহত যুবদল নেতা জিলুর পরিবারের খোঁজ নিলেন মুন্না


ঢাকা-সিলেট মহাসড়কে অবরোধ পালন করার সময় পুলিশের গাড়িচাপায় নিহত সিলেটের গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য দিলু আহমেদ জিলুর পরিবারের খোঁজ নিলেন যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্না। 

আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জিলুর পরিবারের সার্বিক খোঁজ খবর নিতে তার বাড়িতে যান যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্না।

এই সময় আরো উপস্থিত ছিলো কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি রেজাউল করিম পল, সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মুমিনুল ইসলাম মুমিন ও সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, সিলেট নগর যুবদলের সভাপতি শাহনেওয়াজ বক্ত তারেক ও সাধারণ সম্পাদক মীর্জা সম্রাট সহ সিলেট জেলা, মহানগর ও গোলাপগঞ্জ উপজেলা যুবদল এবং বিএনপি নেতৃবৃন্দ ।

উল্লেখ্য, ৩১শে অক্টোবর সকাল ৯টায় ঢাকা-সিলেট মহাসড়কে অবরোধ পালন করার সময় পুলিশের গাড়িচাপায় সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য দিলু আহমেদ জিলু নিহত হন।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর