চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন সোহেল রানা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:২১ AM

চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন সোহেল রানা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০৪/০৪/২০২৬ ০১:৩২:৩৬ PM

চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন সোহেল রানা


দেশের কিংবদন্তি অভিনেতা ও প্রযোজক সোহেল রানা উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন। রোববার রাতে ঢাকা ত্যাগ করবেন বলে জানিয়েছেন তিনি। শুক্রবার সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টের মাধ্যমে ভক্তদের এই তথ্য জানান। তবে তার অসুস্থতা সম্পর্কে বিস্তারিত কিছু উল্লেখ করেননি।

পোস্টে বর্ষীয়ান এই অভিনেতা লেখেন, ইনশাআল্লাহ পরশু অর্থাৎ আগামী ৫ তারিখ রাতে অসুস্থতা পরীক্ষা করানোর জন্য সিঙ্গাপুরের পথে রওনা হব। আমার জন্য আপনারা দোয়া করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই ঘোষণার পর থেকেই চলচ্চিত্রাঙ্গনের সহকর্মী ও ভক্তরা অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করেছেন।

সত্তর ও আশির দশকের জনপ্রিয় এই নায়কের চলচ্চিত্রে যাত্রা শুরু হয়েছিল প্রযোজক হিসেবে। ১৯৭২ সালে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ প্রযোজনার মাধ্যমে ঢালিউডে আত্মপ্রকাশ করেন তিনি। পরবর্তীতে ১৯৭৩ সালে ‘মাসুদ রানা’ চলচ্চিত্রের মাধ্যমে নায়ক হিসেবে পর্দায় আসেন এবং ‘সোহেল রানা’ নাম ধারণ করেন। দেশের চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য তিন বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন এই গুনী অভিনেতা।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর