হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পুকুরে ডুবে প্রাণ গেছে দুই শিশুর। নিহতরা হলেন- ওই এলাকার লিটন মিয়ার ছয় বছরের মেয়ে সাদিয়া আক্তার ও চার বছরের ছেলে জুবায়েল মিয়া।
বুধবার বেলা সাড়ে ৩টার দিকে ৩ নম্বর দক্ষিণ-পূর্ব ইউনিয়নের মাইজের এলাকায় এ ঘটনা ঘটে।
বানিয়াচং থানার ওসি শরীফ আহমেদ বিষয়টি নিশ্চিত করছেন।
স্থানীয়দের বরাতে ওসি শরীফ বলেন, সাদিয়া ও জুবায়েল তাদের বাড়ির পাশের একটি পুকুর পাড়ে বসে খেলা করছিল। এক পর্যায়ে অসাবধানতায় তারা পানিতে পড়ে তলিয়ে যায়।
তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
আজকের সিলেট/এপি
বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি 








