বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেত্রী শ্যামলী সূত্রধরকে অব্যাহতি

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২২/১০/২০২৬ ১০:০৭:০৭ পূর্বাহ্ন

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেত্রী শ্যামলী সূত্রধরকে অব্যাহতি


দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শ্যামলী সূত্রধরকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার (২১ অক্টোবর) জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন ও সদস্যসচিব মো. আব্দুর রহিম রিপনের সই করা চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) গঠনতন্ত্র, নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ দলের দায়িত্বশীল মহলের নজরে এসেছে। এসব কর্মকাণ্ড জনমনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

এ পরিপ্রেক্ষিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শ্যামলী সূত্রধরকে মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে বলে চিঠিতে জানানো হয়।

চিঠির অনুলিপি বিএনপির কেন্দ্রীয় ও সিলেট বিভাগীয় পর্যায়ের সংশ্লিষ্ট নেতাদের কাছেও পাঠানো হয়েছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর