সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই শহরকে সুন্দর করতে হবে : সিসিক মেয়র
শনিবার, ০২ মে ২০২৬, ০৪:৪৩ PM

সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই শহরকে সুন্দর করতে হবে : সিসিক মেয়র

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০/০৩/২০২৪ ১২:০৬:০৫ PM

সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই শহরকে সুন্দর করতে হবে : সিসিক মেয়র


সিলেট সির্টি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, সিলেট শহরের মানুষের ভোটে আমি নির্বাচিত হয়েছি আর সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই শহরকে সুন্দর করতে হবে। সিলেট সির্টি কর্পোরেশনের আড়াই হাজার কর্মকর্তা ও কর্মচারীরা এই বাজার থেকেই প্রয়োজনীয় জিনিসপত্র কিনবেন। তবে মান সম্মত পণ্য এবং ক্রেতাদের সাথে সুন্দর ব্যবহার করতে হবে সকল ক্ষুদ্র ব্যবসায়ীদের। শাক সবজি মাংস সবকিছু ফ্রেশ থাকলে আমি নিজেও এই বাজার থেকে কেনা কাটা করব। সিলেটের মধ্যে এই বাজারটি হবে সুন্দর এবং বড় একটি মার্কেট হবে। সকলে মিলে আমরা ফেইসবুকের মাধ্যমে এই বাজারটিকে পরিচিতি করব। সারা বিশ্বে ফেইসবুকের মাধ্যমে এই বাজারকে আমরা তোলে দিব।

রোববার নগরীর লালদিঘীর পারে অস্থায়ী হরকার পুনর্বাসনের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন, আমি নির্বাচিত মেয়র হিসেবে আপনাদের নিয়ে আমি একটি সুন্দর নগর গড়তে চাই। কারও প্রলোভনে আপনারা কান দিবেন না। আর এই ব্যবসায়ীদের সম্মান জানিয়ে সকলে ক্ষুদ্র ব্যবসায়ী বলবেন।  এই সিলেট নগরীকে ক্লীন,গ্রীণ,স্মার্ট নগরী গড়ে তোলতে চাই সকলের সমন্বয়ে। আর আমি সিলেটের সন্তান আমি দীর্ঘদিন প্রবাসে ছিলাম আর আপনারা সকলে মিলে আমাকে বুকে টেনে নিয়েছেন। আর কারও কোন সমস্যা হলে সরাসরি আমার কাছে চলে যাবেন আমি বসে আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা করব।

আজকের সিলেট/এফএম/এসটি

সিলেটজুড়ে


মহানগর