বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে তরুণীর আত্মহত্যা মরদেহ উদ্ধার

গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০৪/২০২৬ ০৮:২৭:১৬ অপরাহ্ন

গোয়াইনঘাটে তরুণীর আত্মহত্যা মরদেহ উদ্ধার


গোয়াইনঘাট উপজেলায় পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে এক তরুণী আত্মহত্যা করেছেন।

শনিবার সকাল আনুমানিক ১১টা ১০ মিনিটে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, গোয়াইনঘাট থানাধীন ১১ নম্বর মধ্য জাফলং ইউনিয়নের ইসলামপুর কালীবাড়ি এলাকার বাসিন্দা মন্তাজ মিয়ার মেয়ে মোছা রূপসী (২৪) নিজ বসত ঘরে এ আত্মহত্যার করেন। পারিবারিক কলহ ও পিতা-মাতার সঙ্গে মনোমালিন্যের কারণে তিনি ঘরের তীরের সঙ্গে রশি বেঁধে গলায় ফাঁস দেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ঘটনার খবর পেয়ে গোয়াইনঘাট থানার (এসআই) তানজিল আকন্দ সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে পুলিশ সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর