কালবৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙে পড়ে সেবুল আহমদ (৪০) নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। নিহত সেবুল আহমেদ বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের ইশবপুর গ্রামের বাসিন্দা। তিনি সিলেটে গ্রামীণ ব্যাংকে কর্মরত ছিলেন।
মঙ্গলবার রাতে দিকে তেমুখী বাইপাস সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানা যায়, রাতে তেমুখী বাইপাস সড়ক দিয়ে যাওয়ার সময় রাত ১১টার দিকে হঠাৎ প্রচণ্ড ঝড় শুরু হয়। এ সময় একটি গাছের বড় ডাল ভেঙে তার মাথায় পড়ে।
এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট নগরের আখালিয়াস্থ মাউন্ট এডোরা হাসপাতালে নিয়ে যান।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত প্রায় ১২টার দিকে তার মৃত্যু হয়।
নিহতের শ্যালক মঈন উদ্দিন আহমদ এ তথ্য নিশ্চিত করে বলেন, কাল বৈশাখী ঝড়ে গাছের ডাল পড়ে তার ভগ্নীপতি গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
আজকের সিলেট/এপি
নিউজ ডেস্ক 








