আতিকুর রহমান আতিক ও ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী দুলাল
সিলেট ৩ (বালাগঞ্জ, দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ) আসনে অনিয়মের অভিযোগ ভোট বর্জন করেছেন জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিক (লাঙ্গল) ও আওয়ামীলীগের স্বতন্ত্র প্রার্থী ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল।
রোববার বিকাল পৌনে ৪টার ডা. দুলাল ও পৌনে ৫টার দিকে আতিক ভোট বর্জনের ঘোষনা দেন।
এই দুই প্রার্থীর ভোট বর্জনের মধ্য দিয়ে সিলেটের তিনটি আসনে মোট ৭ জন প্রার্থী ভোট বর্জন করলেন।
ডা, দুলাল বিষয়টি নিশ্চিত করে আজকের সিলেটকে বলেন- দুপুর ২ টার পর থেকে ৩৫ থেকে ৩৬ টি কেন্দ্রে ভো্ট গ্রহণে অনিয়ম ধরা পরে। যার কারণে আমি এ ভোট বর্জন করলাম। এর আগে আমার দুই জন এজেন্টকে মারধর করা হয়। আমি কাল সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাব।
এদিকে, জাপা প্রার্থী আতিকুর রহমান আতিক চুড়ান্ত ভোট বর্জনের ঘন্টাখানেক আগে ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলার ৩৬টি কেন্দ্রের ভোট প্রত্যাখ্যান করেছিলেন। এর পর তিনি চুড়ান্তভাবে ভোট বর্জন করলেন।
আজকের সিলেট/এমএম/এসটি
নিজস্ব প্রতিবেদক 








