মাধবপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু
সোমবার, ১৮ মে ২০২৬, ০২:১২ PM

মাধবপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১০/০৩/২০২৪ ০৮:১১:১৮ AM

মাধবপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু


হবিগঞ্জের মাধবপুরে ট্রেনে কাটা পড়ে মহসিন মোল্লা (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে।তিনি মাধবপুর পৌরসভার ৫ নাম্বার ওয়ার্ডের গুমটিয়া এলাকার মৃত লাল মিয়ার পুত্র।

রোববার বিকেল ৩টার দিকে সিলেট-আখাউড়া রেলওয়ে সেকশনের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া রেলস্টেশনের নিকট এ ঘটনা ঘটে।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশের এটিএসআই মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর