অবশেষে মুক্তি পাচ্ছে বিজয়ের শেষ সিনেমা
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:৫০ PM

অবশেষে মুক্তি পাচ্ছে বিজয়ের শেষ সিনেমা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৯/০৪/২০২৬ ০৭:৫৪:১৬ AM

অবশেষে মুক্তি পাচ্ছে বিজয়ের শেষ সিনেমা


অবশেষে মুক্তি পাচ্ছে তামিল সিনেমার সুপারস্টার ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের আলোচিত সিনেমা ‘জননায়গন’। দীর্ঘদিন সেন্সর জটিলতায় আটকে থাকার পর সিনেমাটির নতুন মুক্তির তারিখ চূড়ান্ত হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আগামী ৮ মে বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। শিগগিরই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে এ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

‘জননায়গন’ ৪০০ থেকে ৫০০ কোটি রুপির বিশাল বাজেটে নির্মিত হয়েছে। এর আগে সিনেমাটি পঙ্গল-এ মুক্তির কথা ছিল। কিন্তু সেন্সর জটিলতার কারণে মুক্তি পিছিয়ে যায়, যদিও বিশ্বজুড়ে সিনেমাটির অগ্রিম বুকিং ১০০ কোটির বেশি হয়েছিল।

এই সিনেমাটি পরিচালনা করেছেন এইচ বিনোথ। এতে বিজয়কে দেখা যাবে সাবেক এক পুলিশ কর্মকর্তার ভূমিকায়। প্রধান খলনায়ক হিসেবে আছেন ববি দেওল, আর বিজয়ের বিপরীতে অভিনয় করেছেন পূজা হেগড়ে।

এছাড়াও অভিনয় করেছেন মামিথা বাইজু, গৌতম বাসুদেব মেনন, প্রকাশ রাজ, প্রিয়মণি, নারায়ণসহ অনেকে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর