রীতেশ দেশমুখ অভিনীত ও পরিচালিত ‘রাজা শিবাজি’-তে অতিথি চরিত্রে সালমান খানের অভিনয়ে মুগ্ধ দর্শক। অন্যদিকে তার ঝুলিতে রয়েছে দুটি সিনেমা। শুটিংয়ে ব্যস্ততার মাঝেই সমাজিকমাধ্যমে উঁকি মারছেন ভাইজান! কখনও পোষা প্রাণীকে জড়িয়ে আদুরে মুহূর্তে ধরা দিয়েছেন তো কখনও আবার সবুজে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে টুপি পরে গাড়িতে বসে ক্যামেরাবন্দি ভাইজান। সঙ্গে শেয়ার করে ব্যক্তিগত মতামত।
সামাজিকমাধ্যমে পোস্টে তিনি লেখেন, ‘যে কোনও বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে ভাবনাচিন্তা করা প্রয়োজন। নির্দিষ্ট বিষয় সম্পর্কে সম্যক জ্ঞান ও পরিষ্কার ধারণা থাকা বাঞ্ছনীয়। তাহলেই সব বাধা অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব। আর একটা কথা অবশ্যই মনে রাখবেন টুপি নিজে পরুন, অন্যকে টুপি পরিয়ে বোকা বানানোর চেষ্টা করবেন না।
এই পোস্টের নেপথ্য কারণ সম্পর্কে কিছু স্পষ্ট করেননি ভাইজান সালমান খান। তবে অনেকে মনে করছেন শুটিংয়ের অবসরে ছবি পোস্ট করেছেন। তবে এই ক্যাপশনের মধ্যে আসন্ন সিনেমার অন্তর্নিহিত রহস্যের গন্ধ পাচ্ছে অনেকেই।
সালমানের পোস্ট ঘিরে ভক্তদের মধ্যে উন্মাদনা তৈরি হবে তা বলার অপেক্ষাই রাখে না। সালমানের এক ভক্ত লিখেছেন, ‘অসাধারণ’। অন্য এক অনুরাগীর মন্তব্য, ‘জি ভাই…তোমাকে অনেক ভালোবাসি ভাইজান।’
এভাবেই ভক্তের ভালোবাসায় প্রতি মুহূর্তে বাঁচেন বলিউড ভাইজান। সালমান ভক্তদের কাছে তিনি হাস্যরসে পরিপূর্ণ এক মজার মানুষ। সিনেমার পর্দায় হোক বা কোনও রিয়্যালিটি শোয়ের মঞ্চ, দর্শকের মুখে হাসি ফুটতে বাধ্য! ‘বাজরাঙ্গি ভাইজান’, ‘দাবাং’য়ের মতো সিরিয়াস চরিত্রের মাঝেও পরিচালক কিন্তু, সালমানের হাস্যকৌতুক ইমেজটা চিত্রনাট্য থেকে বাদ দেননি।
আজকের সিলেট/ডি/এসটি
বিনোদন ডেস্ক 








