বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন

কুলাউড়া উপজেলার নতুন ইউএনও সানজিদা আক্তার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৬/০৫/২০২৬ ০২:০২:০৭ অপরাহ্ন

কুলাউড়া উপজেলার নতুন ইউএনও সানজিদা আক্তার


কুলাউড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদে রদবদল আনা হয়েছে। নতুন ইউএনও হিসেবে দায়িত্ব পাচ্ছেন সানজিদা আক্তার।

বুধবার সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার উম্মে সালিক রুমাইয়া বিষয়টি এই প্রতিবেদককে নিশ্চিত করেছেন।

তিনি জানান, কুলাউড়ার বর্তমান ইউএনও মো: মহিউদ্দিনকে বদলি করে সুনামগঞ্জের ছাতক উপজেলায় পদায়ন করা হয়েছে। তার স্থলেই কুলাউড়ার নতুন ইউএনও হিসেবে দায়িত্ব পাচ্ছেন সানজিদা আক্তার।

জানা গেছে, ৩৭তম বিসিএস ব্যাচের কর্মকর্তা সানজিদা আক্তার এর আগে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে তাকে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর