সিলেট রেঞ্জের নতুন ডিআইজি ড. জিললুর রহমান
বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:১৩ PM

সিলেট রেঞ্জের নতুন ডিআইজি ড. জিললুর রহমান

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৬/০৫/২০২৬ ০৪:১৭:১০ PM

সিলেট রেঞ্জের নতুন ডিআইজি ড. জিললুর রহমান


সিলেট রেঞ্জের ডিআইজি মো. মোশফেকুর রহমানকে পুলিশ অধিদপ্তরে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হচ্ছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার ড. মো. জিললুর রহমান।

গত মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এই রদবদলের আদেশ দেওয়া হয়।

মো. মোশফেকুর রহমান ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর সিলেট রেঞ্জ ডিআইজি হিসেবে যোগদান করেন। তিনি ১৫তম বিসিএস ক্যাডারের কর্মকর্তা।

এ ছাড়া ড. মো. জিললুর রহমান ২০২৫ সালের ৩০ নভেম্বর আরএমপিতে যোগদান করেন। তিনি ১৮তম বিসিএস’র কর্মকর্তা।

ওই আদেশে ডিআইজি, অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার পদমর্যাদার ২৩ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব কর্তৃক স্বাক্ষরিত এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর