হাম রোগ যখন সিলেটে উদ্বেগ ছড়াচ্ছে, তখন এ রোগের জন্য বিশেষায়িত করা সিলেটের চিকিৎসালয় ডা. শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের কার্যক্রম পরিদর্শন করেছেন নগর প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।
মঙ্গলবার বেলা ১১টায় তিনি হাসপাতালটি পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে আব্দুল কাইয়ুম চৌধুরী উপস্থিত সাবাদিকদের বলেন- হাম রোগের জন্য বিশেষায়িত করা সিলেটের ডা. শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের উপর আস্থা রাখা যায়। এখানে ভালো চিকিৎসা হচ্ছে। ঘুরে দেখলাম, রোগীর স্বজনদেরও কোনো অভিযোগ নেই। তারপরও কিছু চাহিদা কর্তৃপক্ষ আমাদের জানিয়েছেন, আমরা সেটি সমাধানের চেষ্টা করবো। ওসমানী হাসপাতালের তত্বাবধানে শামসুদ্দিনে কার্যক্রম চলছে। ব্যবস্থাপনা ভালো। এছাড়া সিলেটের দুই কৃতিসন্তান, দুই মন্ত্রী সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন এবং হাম রোগের চিকিৎসার বিষয়ে খোঁজ-খবর রাখছেন।
পরিদর্শনের সময় ওসমানী হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির, কলেজের অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী, সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম শামসুদ্দিন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মিজানুর রহমান।
আজকের সিলেট/এপি
নিউজ ডেস্ক 








