পানির অবৈধ সংযোগের বিরুদ্ধে সিসিকের অভিযান
শনিবার, ০২ মে ২০২৬, ১০:৩২ AM

পানির অবৈধ সংযোগের বিরুদ্ধে সিসিকের অভিযান

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১/০৩/২০২৪ ০৬:০৬:৫৬ AM

পানির অবৈধ সংযোগের বিরুদ্ধে সিসিকের অভিযান


পানির অবৈধ সংযোগ বন্ধ ও বকেয়া বিল আদায়ে চলমান অভিযানের অংশ হিসেবে মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেছে সিলেট সিলেট সিটি করপোরেশন (সিসিক)।

সোমবার দিনভর মহানগরের জেলরোড এবং নয়সড়ক এলাকায় অভিযান পরিচালনা করে সিসিক পানি শাখা।

সিসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিয়া সুলতানার নেতৃত্বে অভিযানে অংশ নেন সিসিকের পানি শাখার কর্মকর্তারা। এসময় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে নগদ ৩ লক্ষ ৩৭ হাজার ৯শত টাকা আদায় করা হয়।

অবৈধ সংযোগ বন্ধ ও বকেয়া বিল আদায়ে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানায় সিসিক।

আজকের সিলেট /ডি/কেআর

সিলেটজুড়ে


মহানগর