জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
রবিবার, ১০ মে ২০২৬, ০৭:৫২ PM

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০/০৫/২০২৬ ০৭:১৬:১২ PM

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ছবি : সংগৃহীত


জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় তাহসিন আহমদ (১৪) নামের মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত তাহসিন আহমদ (১৪) জৈন্তাপুর উপজেলার ৫নং ফতেপুর ইউনিয়নের হরিপুর গ্রামের জয়নালে আবেদীনের ছেলে।

রবিবার বিকাল ৩টায় সিলেট-তামাবিল মহাসড়কের চিকনাগুল খান চা-বাগানের গেইট সংলগ্ন স্থানে সিলেটগামী প্রাইভেট কারের সাথে হরিপুরগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। 

এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। একই গ্রামের অপর মোটরসাইকেল আরোহী জয়নাল আবেদীনের ছেলে তাহের আহমদ (১৫) গুরুতর আহত হন।

ঘটনার পরপর স্থানীয় জনতা এগিয়ে এসে আহত তাহের আহমদকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এ বিষয়ে তামাবিল হাইওয়ে পুলিশের ওসি সঞ্জয় চক্রবর্তী বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের সহায়তায় যানচলাচল স্বাভাবিক করা হয়েছে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর