বিএনপি নেতা এডভোকেট মুজিব আর নেই
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:৩১ AM

বিএনপি নেতা এডভোকেট মুজিব আর নেই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫/০৫/২০২৬ ০৯:০০:০০ AM

বিএনপি নেতা এডভোকেট মুজিব আর নেই


সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক (মানবাধিকার সম্পাদক) এবং সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব আর নেই। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন।

শুক্রবার ভোরে হৃদরোগজনিত কারণে সিলেট হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

এডভোকেট মুজিবুর রহমানের প্রখম জানাজা বাদ জুম্মাহ সিলেট দরগাহ মসজিদে এবং দ্বিতীয় জানাজা বাদ আসর গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা ইউনিয়নে কেওটকোনা মোফাজ্জল আলী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর