আধ্যাতিক রাজধানীর পবিত্রতা রক্ষা করতে বেশ কিছু দিন থেকে জোর তৎপরতা চালাচ্ছে এসএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)। বিশেষ করে রমজান মাসকে সামনে রেখে নগরীর আবাসিক হোটেলগুলিতে বার বার অভিযান চালাচ্ছে। অসামাজিকতার জন্য হাতে নাতে গ্রেফতার করে আদালতে পাঠাচ্ছে। এসব অভিযানের ফলে নগরীর বিভিন্ন এলাকায় কিছুটা সুফল পাওয়া গেলেও তালতলা এলাকা কিছুতেই থামছে না এই অবৈধ ব্যবসা।
পবিত্র রমজানের একদিন পূর্বে নগরীল তালতলা এলাকার হোটেল গ্রিন গার্ডেন থেকে অসামাজিক কাজে লিপ্ত থাকাবস্থায় এক নারী ও চার পুরুষকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
গ্রেফতার হলেন- আব্দুল জব্বার (২৪), আজিজ (৫০), সোহেল আহমদ (২৬), আনোয়ার (৩৫) ও ছামিদা আক্তার (২৪)।
এসএমপির অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এ হোটেলে অভিযান চালিয়ে এই ৫ নারী-পুরুষকে গ্রেফতার করা হয়েছে। তারা অসামাজিক কার্যকলাপে লিপ্ত ছিলো। পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এদিকে, এর আগে তালতলা হোটেল সুফিয়া আবাসিকে অভিযান চালিয়েও বেশ কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ।
তালতলার স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, থানা ও ফাঁড়ি পুলিশের কিছু অসাধু কর্মকর্তাকে ম্যানেজ করেই চলে এই রঙ্গলীলা। যে কারনে ডিবি পুলিশ ছাড়া থানা ও ফাঁড়ি পুলিশ তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয় না।
স্থানীয় ব্যবসায়ী শফিক আহমদ বলেন, হোটেল গ্রীণ গার্ডেনের এই অপকর্মের ফলে আমাদেরকে এখানে ব্যবসা করতে গিয়ে বেশ বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। তাদেরকে বার বার নিষেধ করেও আমরা ব্যর্থ হয়েছি। লামাবাজার পুলিশ ফাঁড়ি ও কোতোয়ালী থানা পুলিশ এদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা না করতে এটি বন্ধ করা সম্ভব হবে না।
আজকের সিলেট/ডি/এসটি
নিজস্ব প্রতিবেদক 








