ছাতকে তরুণী গণধর্ষণ মামলায় তিনজনের যাবজ্জীবন
সোমবার, ১৮ মে ২০২৬, ০৬:১৬ PM

ছাতকে তরুণী গণধর্ষণ মামলায় তিনজনের যাবজ্জীবন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৮/০৫/২০২৬ ০৪:৩১:০০ PM

ছাতকে তরুণী গণধর্ষণ মামলায় তিনজনের যাবজ্জীবন


সুনামগঞ্জের ছাতকে তরুণী গণধর্ষণ মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন: মতিউর রহমান মতিন (হাসামপুর), দিলদার হোসেন (খোয়াজ আলী), বিল্লাল হোসেন (কামারগাঁও)।

সোমবার দুপুরে রায় ঘোষণা করেন সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ হাবিবুল্লাহ।

মামলার তথ্য অনুযায়ী, ২০২১ সালের ১১ আগস্ট সকালে নানাবাড়ি যাওয়ার পথে ছাতকের ওই তরুণীকে জোরপূর্বক তুলে নেয়া হয়। প্রথমে মতিউর রহমান ও দিলদার হোসেন তাঁকে সিংচাপইড় গ্রামের এক আত্মীয়ের বাড়িতে পালাক্রমে ধর্ষণ করেন। পরে বিল্লাল হোসেনসহ অন্যরা তাঁকে অন্য গ্রামে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। ঘটনা প্রকাশ পেলে স্থানীয়রা ধর্ষকদের আটক করে পুলিশে সোপর্দ করেন।

মামলায় পাঁচজনকে আসামি করা হয়েছিল। আদালতে চার্জ শোনার, সাক্ষ্যগ্রহণ ও দীর্ঘ শুনানীর পর রায় ঘোষণা করা হয়। মতিউর রহমান ও দিলদার হোসেনকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭ ধারায় ১৪ বছর সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা, এবং ৯(৩) ধারায় যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে ১ মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর আসামি বিল্লাল হোসেনকেও একই ধারায় যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অপরাধ প্রমাণিত না হওয়ায় আব্দুস সোবহানকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

মামলার সময় মতিউর রহমান ও দিলদার হোসেন উপস্থিত ছিলেন, তবে বিল্লাল পলাতক রয়েছেন। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. শামসুর রহমান রায়ের বিষয়ে বলেন, এই রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর