ফাইল ছবি
‘রমজান বাজার’ চালু করেছে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। পবিত্র রমজান মাসে ন্যায্যমূল্যে ভোক্তাদের পণ্য দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এতে সার্বিক সহযোগিতা করছে সিলেট জেলা প্রশাসন।
মঙ্গলবার বেলা ২টা থেকে নগরীর চৌহাট্টা এলাকার সরকারি আলিয়া মাদারাসা মাঠে এ বাজার চালু হয়।
উদ্বোধনকালে সিলেট চেম্বার সভাপতি তাহমিন আহমদ বলেন, ‘বিশ্বব্যাপী দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির দরুন আমাদের দেশের বাজারেও এর প্রভাব পড়েছে। কিন্তু, আমাদের নিজেদের উৎপাদিত পণ্য যাতে সাধারণ মানুষ ন্যায্যমূল্যে পায়- সেজন্য রমজান মাসে আমরা ন্যায্যমূল্যের দোকান চালু করেছি। এখান থেকে সিলেটের জনসাধারণ তাদের নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী সরকার নির্ধারিত মূল্যে ক্রয় করতে পারবেন।
আজকের সিলেট /ডি/কেআর
নিজস্ব প্রতিবেদক 








