দোয়ারাবাজারে ভারতীয় বন্য শুকুরের হামলায় দুই শিশু আহত
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৮:১৮ PM

দোয়ারাবাজারে ভারতীয় বন্য শুকুরের হামলায় দুই শিশু আহত

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৯/০৫/২০২৬ ০৬:১৩:০১ PM

দোয়ারাবাজারে ভারতীয় বন্য শুকুরের হামলায় দুই শিশু আহত


সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মৌলারপাড় গ্রামে ভারতীয় বন্য শুকুরের হামলায় দুই শিশু আহত হওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে মৌলারপাড় গ্রামে এ ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করে একটি ভারতীয় বন্য শুকুর শিশুদের ওপর হামলা চালালে তারা গুরুতর আহত হয়। আহতরা হলো—জোনায়েদ (১১) ও তায়েবা (৪)। তারা উভয়েই মৌলারপাড় গ্রামের আলকাছ মিয়া ও জমিলা খাতুনের সন্তান।

ঘটনার পর স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে বন্য শুকুরটিকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। আহত শিশুদের দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

এলাকাবাসী সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন, বিশেষ করে শিশুদের নিরাপদে রাখার অনুরোধ করা হয়েছে।

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর