হবিগঞ্জ জেলায় ৪৪ টাকায় কেনা লেবু ১২০ টাকা হালি দরে বিক্রির অভিযোগে দোকানিকে জরিমানা করা হয়েছে। বাজারের লেবু বিক্রেতা ফরিদ মিয়ার কাগজপত্র খতিয়ে দেখা যায়, তিনি ৪৪ টাকা হালিতে লেবু কিনে এনেছেন। কিন্তু ১২০ টাকা হালি দরে বিক্রি করছেন।
মঙ্গলবার দুপুরে জেলা শহরের চৌধুরী বাজারে এ জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে।
অভিযানে অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগে ফল বিক্রেতা তাজুল ও সুজন এবং আলু বিক্রেতা প্রতিষ্ঠান তাহমিদ এন্টারপ্রাইজকে চাড় হাজার জরিমানা করা হয়।
ভোক্তা অধিদপ্তর হবিগঞ্জের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা বিষয়টি নিশ্চিত করে বলেন, চারটি প্রতিষ্ঠান থেকে মোট ১৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। রমজানে এমন অভিযান অব্যাহত থাকবে।
আজকের সিলেট/বিএন/ডি/এসটি
হবিগঞ্জ প্রতিনিধি 








