দক্ষিণ সুরমায় পুলিশের জালে ৬ জুয়াড়ি আটক
শনিবার, ০২ মে ২০২৬, ০৬:০৭ PM

দক্ষিণ সুরমায় পুলিশের জালে ৬ জুয়াড়ি আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২/০৩/২০২৪ ০৮:৪১:৩০ AM

দক্ষিণ সুরমায় পুলিশের জালে ৬ জুয়াড়ি আটক


দক্ষিণ সুরমা চাদঁনীঘাট এলাকা থেকে ৬ জুয়াড়িকে আটক করেছে গোয়েন্দাপুলিশ।

সোমবার রাত ১২টার দিকে দক্ষিণ সুরমার চাদঁনীঘাটে মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গোয়েন্দার একটি টিম অভিযান চালায়। অভিযান চালিয়ে তাদের ৬ জনকে আটক করে।

আটককৃতরা হলেন- জালাল উদ্দিন (৩৫), আবদুর রহিম (৫০), অরুন পাল (৪২), আলিভ হোসেন (৩০), আব্দুর রহিম (৩৫) ও কামাল হোসেন (২৮)।

এসএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান-জান্ডু-মুন্ডু নামক ৬ জুয়ারি চাদঁনীঘাট এলাকায় জুয়ার আসরে বসে ছিল। এসময় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর