পাকিস্তানে আত্মপ্রকাশ করল নতুন রাজনৈতিক দল ‘তেলাপোকা’ আওয়ামী লীগ
শনিবার, ২৩ মে ২০২৬, ০৩:৫৮ PM

পাকিস্তানে আত্মপ্রকাশ করল নতুন রাজনৈতিক দল ‘তেলাপোকা’ আওয়ামী লীগ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৩/০৫/২০২৬ ১০:১০:৪৭ AM

পাকিস্তানে আত্মপ্রকাশ করল নতুন রাজনৈতিক দল ‘তেলাপোকা’ আওয়ামী লীগ


ভারতের তেলাপোকা জনতা পার্টি (সিজেপি) নামে একটি দলের আত্মপ্রকাশের পর উত্তাল এখন নেট দুনিয়া। এবার এর ঢেউ আছড়ে পড়ল পাকিস্তানেও। দেশটিতে একটি নয়, তিনটি দল গঠন হয়েছে ভারতের দলটির অনুপ্রেরণায়।

পাকিস্তানেও এখন ককরোচ জনতা পার্টির বিভিন্ন সংস্করণ দেখা যাচ্ছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো- 'ককরোচ আওয়ামী পার্টি', 'ককরোচ আওয়ামী লীগ' এবং 'মুত্তাহিদা ককরোচ মুভমেন্ট'।

ককরোচ আওয়ামী পার্টির পরিচিতিতে লেখা হয়েছে, 'তরুণদের রাজনৈতিক মঞ্চ, তরুণদের দ্বারা, পাকিস্তানের জন্য'। একই ধরনের অন্য একটি অ্যাকাউন্টের পরিচিতিতে লেখা হয়েছে, যাদের সিস্টেম তেলাপোকা মনে করেছিল, আমরা সেই জনসাধারণেরই কণ্ঠস্ব।

এই পেজগুলোর লোগো ভারতের মূল সংগঠনের লোগোর সঙ্গ হুবহু মিল থাকলেও, তারা সচেতনভাবেই পাকিস্তানের পতাকার সাথে মিল রেখে সবুজ-সাদা রঙ বেছে নিয়েছে। ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই), পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) এবং পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) মতো প্রতিষ্ঠিত রাজনৈতিক শক্তির বাইরে নিজেদের একটি স্বতন্ত্র বিকল্প হিসেবে ব্র্যান্ডিং করছে তারা।

ভারতের তেলাপোকা জনতা পার্টি (সিজেপি) নামে একটি দলের আত্মপ্রকাশের পর উত্তাল এখন নেট দুনিয়া। এবার এর ঢেউ আছড়ে পড়ল পাকিস্তানেও। দেশটিতে একটি নয়, তিনটি দল গঠন হয়েছে ভারতের দলটির অনুপ্রেরণায়। এগুলো হলো- তেলাপোকা আওয়ামী লীগ, তেলাপোকা আওয়ামী পার্টি এবং মুত্তিহিদা তেলাপোকা মুভমেন্ট।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে একটি ব্যঙ্গ হিসেবে শুরু হওয়া এই ভাইরাল তেলাপোকা আন্দোলনটি সীমান্ত পেরিয়ে পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে ছড়িয়ে পড়েছে। আর এর ফলে তৈরি হওয়া দলগুলোর নামে তৈরি সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টগুলোর ফলোয়ার বাড়ছে হু হু করে।

তেলাপোকা আওয়ামী লীগ দলটি তাদের বায়োতে লিখেছে ‘তরুণদের একটি রাজনৈতিক ফ্রন্ট, তরুণদের দ্বারা পরিচালিত দল, আর এটি পাকিস্তানের জন্য।’ এসব দল যেসব লোগো ব্যবহার করেছে সেগুলোর সঙ্গে ভারতের তেলাপোকা জনতা পার্টির লোগোর সাদৃশ্য রয়েছে।

ভারতের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের একটি শুনানির সময় দেশটির বেকার তরুণদের তেলাপোকা ও পরজীবীর সঙ্গে তুলনা করেন। এর প্রতিবাদ স্বরূপ অভিজিত দিপকে নামে ৩০ বছর বয়স এক তরুণ তেলাপোকা জনতা দল নামে একটি পার্টি নামে একটি দল গঠন করেন। যা দেশটিতে ব্যাপক আলোড়ন ফেলে। তাদের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে এখন পর্যন্ত দুই কোটি মানুষ যুক্ত হয়েছে। যা বর্তমান ক্ষমতাসীন দল বিজেপি ও প্রধান বিরোধী দল কংগ্রেসের চেয়েও বেশি।

তবে এই তেলাপোকা পার্টিটি অনলাইনে ব্যাপক জনপ্রিয়তা পাওয়ায় তা বিশ্বজুড়ে সবার নজর এড়ায়নি এবং বিভিন্ন দেশের গণমাধ্যম এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। বাদ যায়নি পাকিস্তানও, দ্রুতই অনলাইনে তেলাপোকা জনতা পার্টির পাকিস্তানি সংস্করণগুলো মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করে।

প্রথম দিকের পেজগুলোর মধ্যে একটি ছিল ‘ককরোচ আওয়ামী পার্টি’ নামের একটি ইনস্টাগ্রাম পেজ, যেটি তার বায়োতে ​​খোলাখুলিভাবে ভারতীয় আন্দোলন থেকে অনুপ্রাণিত হওয়ার কথা স্বীকার করে: হ্যাঁ, নকল করেছি, কিন্তু তাতে কী আসে যায়। মূলমন্ত্র একই। শুক্রবার অ্যাকাউন্টটির ফলোয়ার সংখ্যা ১৬ হাজার ছাড়িয়ে গেছে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর