জগন্নাথপুরে বিদ্যুতায়িত হয়ে বৃদ্ধা নিহত
বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:৪৫ AM

জগন্নাথপুরে বিদ্যুতায়িত হয়ে বৃদ্ধা নিহত

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০২/০৬/২০২৬ ০৫:৩৪:২৩ PM

জগন্নাথপুরে বিদ্যুতায়িত হয়ে বৃদ্ধা নিহত


সুনামগঞ্জের জগন্নাথপুরে চার্জলাইন থেকে ব্যাটারিচালিত ইজিবাইক (টমটম) খুলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে লালু মিয়া (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত লালু মিয়া ওই গ্রামের মৃত জাহিদ মিয়ার ছেলে।

মঙ্গলবার সকালে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বাগময়না গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, আজ সকালে লালু মিয়া তাঁর ছেলের টমটম গাড়িটি চার্জলাইন থেকে খুলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর